বালিকে ‘মডেল’ কেন্দ্র গড়ার লক্ষ্য: ২৬ দফার ঐতিহাসিক উন্নয়ন সংকল্প প্রকাশ করলেন কৈলাস মিশ্র
বালিকে ‘মডেল’ কেন্দ্র গড়ার লক্ষ্য: ২৬ দফার ঐতিহাসিক উন্নয়ন সংকল্প প্রকাশ করলেন কৈলাস মিশ্র.
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26


বালিকে ‘মডেল’ কেন্দ্র গড়ার লক্ষ্য: ২৬ দফার ঐতিহাসিক উন্নয়ন সংকল্প প্রকাশ করলেন কৈলাস মিশ্র
বালি বিধানসভা কেন্দ্রকে রাজ্যের মধ্যে একটি অন্যতম ‘মডেল’ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন এই তরুণ নেতার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই বালিতে খুশির হাওয়া কর্মীদের মধ্যে। সেই উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বুধবার একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করলেন তিনি।
২৬ দফার ‘অঙ্গীকার পত্র’ প্রকাশ
৮ই এপ্রিল, বুধবার বিকেলে লিলুয়ার অগ্রসেন ভবনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হাওড়া জেলা তৃণমূল সম্পাদক তথা প্রাক্তন কাউন্সিলর প্রবীর রায়চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিজের ২৬ দফা উন্নয়ন কর্মসূচি সম্বলিত অঙ্গীকার পত্রটি প্রকাশ করেন কৈলাস মিশ্র। বালিকে শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানান এই তরুণ তুর্কি নেতা।
অঙ্গীকার পত্রের বিশেষ আকর্ষণসমূহ:
কৈলাস মিশ্রের এই সংকল্প পত্রে বালির মানুষের আবেগ ও নাগরিক পরিষেবাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি প্রতিশ্রুতি হলো:
কেদারনাথ আরোগ্য ভবন: শতাব্দী প্রাচীন এই হাসপাতালের আমূল সংস্কার ও নতুনভাবে পরিষেবা চালুর অঙ্গীকার।
গঙ্গা আরতি: বারাণসীর আদলে প্রতি রবিবার সন্ধ্যায় বালি পঞ্চানন তলা (নিমতলা ঘাট) ঘাটে গঙ্গা আরতির আয়োজন।
গঙ্গার ঘাটের আধুনিকীকরণ: প্রবীণ নাগরিক ও পর্যটকদের বসার জন্য সুন্দর পরিকাঠামো নির্মাণ।
ক্লিন বালি, গ্রিন বালি: প্রতিটি ওয়ার্ডকে আবর্জনা মুক্ত করা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন।
নিরাপত্তা ও পরিকাঠামো: বালি, বেলুড় ও লিলুয়া থানা এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানো এবং জিটি রোডসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করা।
শিশুপার্ক: এলাকার শিশুদের জন্য একাধিক আধুনিক শিশুপার্ক নির্মাণ।
বিরোধী শিবিরে ধস: তৃণমূলে যোগদান
প্রচার কর্মসূচির মাঝেই এদিন বড়সড় ভাঙন ধরেছে বিজেপি শিবিরে। সাংবাদিক সম্মেলনের মঞ্চেই কৈলাস মিশ্রের হাত ধরে ৫০ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কৈলাস মিশ্র জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই মানুষের এই ঢল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ২৬ দফার নির্দিষ্ট পরিকল্পনা ও জনমুখী প্রতিশ্রুতি বালির লড়াইয়ে কৈলাস মিশ্রকে অনেকটা এগিয়ে দিল। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই প্রার্থী এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের স্বপ্নের বালির কথা পৌঁছে দিচ্ছেন।
নারায়ণ রতন দত্ত /হাওড়া
