দক্ষিণ হাওড়ায় কংগ্রেসের মুখ হাসান রেজা?
দক্ষিণ হাওড়ায় কংগ্রেসের মুখ হাসান রেজা?
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26


দক্ষিণ হাওড়ায় কংগ্রেসের মুখ হাসান রেজা? ‘শর্টহ্যান্ড’-এর মুখোমুখি হয়ে লড়াইয়ের প্রস্তুতি জানালেন নেতা
নিজস্ব প্রতিবেদন, হাওড়া: রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই দক্ষিণ হাওড়া কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্যতম প্রধান মুখ হয়ে উঠছেন হাসান রেজা। আজ ‘শর্টহ্যান্ড’-এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, দল দায়িত্ব দিলে তিনি এই লড়াইয়ের ময়দানে নামতে সম্পূর্ণ প্রস্তুত।
স্বাস্থ্য ও শিক্ষায় বিশেষ জোর: হাসান রেজা জানান, দক্ষিণ হাওড়ার মানুষের প্রতিদিনের সমস্যাগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন। যদি তিনি জয়ী হয়ে আসেন, তবে এলাকার উন্নয়নের কাজ তো থাকবেই, তার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, সেটা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
লড়াইয়ে প্রস্তুত হাসান: রাজনীতির ময়দানে নিজেকে কতটা প্রস্তুত মনে করছেন? এই প্রশ্নের উত্তরে হাসান রেজা বলেন, "আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি। দল যদি আমাকে যোগ্য মনে করে টিকিট দেয়, তবে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। জয় সম্পর্কে আমি আশাবাদী।"
দক্ষিণ হাওড়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে কংগ্রেসের এই সম্ভাব্য প্রার্থীকে নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ২০২৬-এর নির্বাচনে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, সে দিকেই এখন নজর সকলের।
