দুর্যোগ উপেক্ষা করেই মধ্য হাওড়ায় প্রচারে ঝড়: ৩৭ নম্বর ওয়ার্ডে জনজোয়ারে ভাসলেন অরূপ রায়

দুর্যোগ উপেক্ষা করেই মধ্য হাওড়ায় প্রচারে ঝড়: ৩৭ নম্বর ওয়ার্ডে জনজোয়ারে ভাসলেন অরূপ রায়

ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26

4/10/20261 min read

দুর্যোগ উপেক্ষা করেই মধ্য হাওড়ায় প্রচারে ঝড়: ৩৭ নম্বর ওয়ার্ডে জনজোয়ারে ভাসলেন অরূপ রায়

নিজস্ব প্রতিবেদন, হাওড়া: ভোটের ময়দানে প্রতিকূল আবহাওয়াও যে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। ঝড়-বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারের পারদ চড়াচ্ছেন তিনি। বৃহস্পতিবার হাওড়া পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডে তাঁর প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

হুডখোলা জিপ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

এদিন শিবপুর মন্দিরতলা এলাকা থেকে অরূপ রায়ের প্রচার শুরু হয়। ফুল দিয়ে সাজানো একটি হুডখোলা জিপে চড়ে দলীয় সুপ্রিমোর ছবি ও প্রতীকের সাথে প্রচার চালান তিনি। প্রার্থীর গাড়ির সঙ্গে ছিল বিভিন্ন ধরণের সুসজ্জিত ট্যাবলো এবং বিশাল এক পদযাত্রা। মিছিলটি ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গলি ও প্রধান রাস্তা পরিক্রমা করার সময় উৎসবের মেজাজ তৈরি হয়।

নেতৃত্বের উপস্থিতি

এদিনের প্রচারে অরূপ রায়ের পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা বিশিষ্ট সমাজসেবী সুশোভন চ্যাটার্জি (বুবুল)। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেত্রী দেবলীনা ঘোষ চ্যাটার্জি সহ স্থানীয় ওয়ার্ডের অসংখ্য সক্রিয় কর্মী। নেতৃত্বের এই ঐক্যবদ্ধ প্রচার তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

‘কাজের মানুষ, কাছের মানুষ’

প্রচার চলাকালীন রাস্তার দু’ধারে অগণিত সাধারণ মানুষের ভিড় জমে যায়। প্রবীণ থেকে নবীন— সকলকেই রাস্তার ধারে দাঁড়িয়ে প্রার্থীকে অভিবাদন জানাতে দেখা যায়। এলাকার মানুষের কাছে "কাজের মানুষ" ও "কাছের মানুষ" হিসেবে পরিচিত অরূপ রায়ও কাউকেই নিরাশ করেননি। কখনো হাতজোড় করে নমস্কার জানিয়ে আশীর্বাদ চেয়েছেন, আবার কখনো হাত নেড়ে পথচলতি মানুষকে শুভেচ্ছা বিনিময় করেছেন।

কর্মীদের চাঙ্গা করাই লক্ষ্য

রাজনৈতিক মহলের মতে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অরূপ রায়ের এই ময়দানি তৎপরতা তৃণমূলের তৃণমূল স্তরের কর্মীদের বাড়তি অক্সিজেন দিচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মধ্য হাওড়ার ভোট-যুদ্ধে শাসক দলের আধিপত্য বজায় রাখাই এখন অরূপ রায়ের প্রধান লক্ষ্য।

নারায়ণ রতন দত্ত/হাওড়া