আইনজীবীদের ভালোবাসায় সিক্ত অরূপ রায়: প্রচারের শেষ লগ্নে হাওড়া আদালতে তৃণমূল প্রার্থী
আইনজীবীদের ভালোবাসায় সিক্ত অরূপ রায়: প্রচারের শেষ লগ্নে হাওড়া আদালতে তৃণমূল প্রার্থী
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26


আইনজীবীদের ভালোবাসায় সিক্ত অরূপ রায়: প্রচারের শেষ লগ্নে হাওড়া আদালতে তৃণমূল প্রার্থী
নির্বাচনী প্রচারের শেষ লগ্ন। ঠিক এই সময়েই নিজের 'পুরানো ঘর' তথা হাওড়া জেলা আদালতের আইনজীবীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। ২৭ এপ্রিল দুপুরে আদালতের কর্মব্যস্ততার মাঝেই চলে এই নিবিড় জনসংযোগ।
আদালত চত্বরে উপচে পড়া ভিড়
এদিন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি মদন মোহন ব্যানার্জির নেতৃত্বে জেলা আদালতের সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা সমবেত হন। তাঁদের প্রিয় সহকর্মী তথা আজীবন সম্মানীয় সদস্য অরূপ রায়কে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত আইনজীবীরা। সিভিল ও ক্রিমিনাল কোর্টের অসংখ্য আইনজীবী হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান, অনেকে এগিয়ে এসে করমর্দন করেন।
সাফল্যের হ্যাটট্রিক ও নতুন লড়াই
হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা অরূপ রায় ইতিপূর্বে এই কেন্দ্র থেকে টানা তিনবার জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এই কেন্দ্রের প্রার্থী। প্রচারের শুরু থেকেই তিনি চষে বেড়িয়েছেন কেন্দ্রের প্রতিটি গলি। তবে ভোটের লড়াইয়ের অন্তিম মুহূর্তে নিজের পেশার মানুষদের সঙ্গে এই সাক্ষাৎ তাঁর প্রচার অভিযানে এক আলাদা মাত্রা যোগ করল।
উপস্থিত ব্যক্তিবর্গ
এদিন জনসংযোগ কর্মসূচিতে আইনজীবী মদন মোহন ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন:
বিশিষ্ট আইনজীবী সোমনাথ ব্যানার্জি
আইনজীবী অরূপ রায় (জুনিয়র)
আইনজীবী বেবী প্রামাণিক
আইনজীবী দোলা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট আইনজ্ঞগণ।
আইনজীবীদের এই বিপুল সমর্থন ও ভালোবাসা পেয়ে আপ্লুত প্রার্থী অরূপ রায়। তিনি জানান, আইনজীবীদের এই আশীর্বাদ ও সহযোগিতা তাঁকে আগামী দিনে মানুষের সেবা করতে আরও অনুপ্রাণিত করবে।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
