প্রজাতন্ত্র দিবসে মানবিক কর্মসূচির সূচনা, সংবিধানের গুরুত্ব তুলে ধরলেন অরূপ রায়
প্রজাতন্ত্র দিবসে মানবিক কর্মসূচির সূচনা, সংবিধানের গুরুত্ব তুলে ধরলেন অরূপ রায়
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গদেশ


প্রজাতন্ত্র দিবসে মানবিক কর্মসূচির সূচনা, সংবিধানের গুরুত্ব তুলে ধরলেন অরূপ রায়
“১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত পেল প্রকৃত গণতান্ত্রিক অধিকার”—হাওড়ায় জাতীয় পতাকা উত্তোলন করে বক্তব্য রাজ্য মন্ত্রীর
হাওড়া:
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়ার শিবপুর মোল্লা পাড়া যুবক সঙ্ঘের উদ্যোগে একগুচ্ছ মানবিক কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ রায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন তিনি প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত অর্থে গণতান্ত্রিক অধিকার লাভ করে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে।
মন্ত্রী অরূপ রায় বলেন, ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকর হওয়ার ফলে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। দেশের আপামর জনগণ সমান অধিকার ও ন্যায়বিচারের সাংবিধানিক নিশ্চয়তা পায়। প্রজাতন্ত্র দিবস দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্মারক দিন বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় পতাকার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, শত শহীদের আত্মবলিদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের গর্ব ও অহংকার। এর মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য। একই সঙ্গে তিনি শিবপুর মোল্লা পাড়া যুবক সঙ্ঘের ভূমিকাকে প্রশংসা করে বলেন, সংগঠনটি শুধুমাত্র বিশেষ দিনেই নয়, সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে চলেছে।উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মহম্মদ হানিফ,কলারাম বাবু প্রমুখ /
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা বর্তমানে মোহনবাগান ক্লাবের হকি দলের সচিব শ্যামল মিত্র, মহিলা আইনজীবী দেবলীনা চ্যাটার্জি, সমাজকর্মী সুশোভন চ্যাটার্জি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে।
অনুষ্ঠান শেষে আয়োজকদের তরফে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
