গরিব ও দুস্থ মানুষের জন্য হাওড়ায় চালু ‘সেবাশ্রয়’—বিনামূল্যে চিকিৎসা পরিষেবার নতুন ভরসা
গরিব ও দুস্থ মানুষের জন্য হাওড়ায় চালু ‘সেবাশ্রয়’—বিনামূল্যে চিকিৎসা পরিষেবার নতুন ভরসা
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতি


গরিব ও দুস্থ মানুষের জন্য হাওড়ায় চালু ‘সেবাশ্রয়’—বিনামূল্যে চিকিৎসা পরিষেবার নতুন ভরসা
হাওড়া |
গরিব, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে হাওড়ায় শুরু হল ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। জগৎ বল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর ঝাঁপড়দহ সংলগ্ন এলাকায় এই সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
জানা গেছে, ‘সেবাশ্রয়’ প্রকল্পটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একটি মানবিক উদ্যোগ। এর সূচনা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সেখানকার সাফল্যের পরিপ্রেক্ষিতেই এবার হাওড়ায় এই পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হল। মূলত সমাজের পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল মানুষজন—বিশেষ করে বয়স্ক ও শিশুদের কথা মাথায় রেখেই এই কেন্দ্রের পরিকল্পনা করা হয়েছে।
সেবাকেন্দ্রের উদ্বোধন করে মন্ত্রী অরূপ রায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় রাজ্য সরকার বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। সেবাশ্রয়ের মাধ্যমে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হল, যা বহু দরিদ্র পরিবারের কাছে বড় ভরসা হয়ে উঠবে।” তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ।
অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস সরকার সামাজিক সুরক্ষা ও জনস্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ‘সেবাশ্রয়’ কেন্দ্র সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এলাকার গরিব মানুষদের জন্য এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ থাকায় বহু মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী সকলেই। ভবিষ্যতে আরও এলাকায় এই ধরনের সেবাকেন্দ্র গড়ে তোলার দাবিও উঠেছে।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
