হাওড়ায় সম্প্রীতির মেলবন্ধন: মোল্লাপাড়া যুব সংগঠনের ‘ইদ মিলন’ উৎসবে এক সারিতে চার ধর্মের প্রতিনিধিরা

হাওড়ায় সম্প্রীতির মেলবন্ধন: মোল্লাপাড়া যুব সংগঠনের ‘ইদ মিলন’ উৎসবে এক সারিতে চার ধর্মের প্রতিনিধিরা

ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতি

3/28/20261 min read

হাওড়ায় সম্প্রীতির মেলবন্ধন: মোল্লাপাড়া যুব সংগঠনের ‘ইদ মিলন’ উৎসবে এক সারিতে চার ধর্মের প্রতিনিধিরা

বর্তমান সময়ে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো শিবপুরের মোল্লাপাড়া যুব সংগঠন। গত ২৪ মার্চ, মঙ্গলবার সন্ধ্যায় এই সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ইদ মিলন’ উৎসবকে কেন্দ্র করে এক অনন্য সর্বধর্ম সমন্বয়ের ছবি দেখল হাওড়াবাসী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েকশো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

এক মঞ্চে চার ধর্মের বিশিষ্ট ব্যক্তিত্ব

হাওড়া শিবপুরের এই অনুষ্ঠান মঞ্চে এদিন উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও শিখ— চার সম্প্রদায়েরই ধর্মীয় গুরুরা। সম্প্রীতির বার্তা দিতে মঞ্চে উপস্থিত ছিলেন:

  • হাফেজ সাত্তার উদ্দিন লস্কর (ইমাম সাহেব)

  • সোনাচাঁদ মহারাজ (সাধক)

  • রেভারেন্ড অমিয় দাস (ফাদার, সেন্ট টমাস চার্চ)

  • ভাই বলবীর সিং জী (শিখ গুরু)

এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা আদালতের সরকারি আইনজীবী মদন মোহন ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবলীনা চ্যাটার্জি সহ আরও অনেক বিশিষ্ট জন। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সংগঠনের পক্ষ থেকে যথাযথ সম্মানে সম্বর্ধনা জানানো হয়।

বক্তব্যে সম্প্রীতি ও ঐক্যের সুর

অনুষ্ঠানে আগত প্রত্যেক বিশিষ্ট বক্তার গলাতেই শোনা গেছে একতার সুর। বক্তারা জানান, পথ আলাদা হতে পারে কিন্তু সকল ধর্মের শেষ গন্তব্য ও আদর্শ এক— শান্তি এবং মানবতা। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান সমাজে বিভেদ দূর করে সাধারণ মানুষের মধ্যে ভালোবাসার সেতু তৈরি করে।

উচ্ছ্বসিত এলাকাবাসী

মঙ্গলবার সন্ধ্যার এই বর্ণাঢ্য আয়োজন দেখতে আলোকোজ্জ্বল ময়দানে ভিড় জমিয়েছিলেন বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ। সংগঠনের সদস্যরা জানান, সম্প্রীতির এই পরম্পরা তারা আগামী দিনেও বজায় রাখতে চান।

নারায়ণ রতন দত্ত/হাওড়া